পাহাড়ি অঞ্চলে আম চাষের ক্ষেত্রে বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে “লাল গান্ধী পোকা”র আক্রমণ। এ পোকা সাধারণত কচি পাতা, মুকুল ও গঠিত ফলের ওপর আঘাত হানে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাবে কৃষকদের আর্থিক ক্ষতির ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
এই সমস্যার কার্যকর সমাধানে প্রয়োজন সময়োপযোগী পরিচর্যা, নিয়মিত বাগান পর্যবেক্ষণ এবং উপযুক্ত কীটনাশকের সঠিক ব্যবহার। পাশাপাশি পরিবেশবান্ধব দমন পদ্ধতি- যেমন জৈব নিয়ন্ত্রণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে “লাল গান্ধী পোকা”র ক্ষতিকর প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পাহাড়ি অঞ্চলের কৃষকদের টেকসই আম চাষ নিশ্চিত করতে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। লাল গান্ধী পোকা’র ছবি তুলেছেন খোর্শেদ আলম
