০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

রোদঝলমলে সকালে ফুটে থাকা রক্তজবা ফুল | ছবিটি তুলেছেন অজিত রবিদাস

রোদঝলমলে সকালে ফুটে থাকা রক্তজবা ফুল | ছবিটি তুলেছেন অজিত রবিদাস
রোদঝলমলে সকালে ফুটে থাকা রক্তজবা ফুল । ছবিটি তুলেছেন অজিত রবিদাস

রক্তজবা হলো এক ধরণের হিবিস্কাস ফুল, যা দেখতে খুবই সুন্দর এবং এর অনেক ঔষধি গুণ রয়েছে। এটি চুলের যত্ন, ত্বকের সুরক্ষা, হজম শক্তি বৃদ্ধি এবং ঋতুচক্রের সমস্যা সমাধানে সাহায্য করে। রক্তজবা মালেশিয়ার জাতীয় ফুল এবং এটি বিভিন্ন রঙের হয়ে থাকে, যদিও লাল রঙের জবা ‘রক্তজবা’ নামে বেশি পরিচিত। বাড়ির বাগান কিংবা বনাঞ্চলে হরহামেশাই দেখা যায় এই ফুল। উজ্জ্বল, রঙীন ও বড় সাইজের এই ফুল ও পাতা ত্বক-চুলের যেকোনো সমস্যা সমাধানের মোক্ষম দাওয়াই।

তেমন ঘ্রাণ না থাকলেও এই ফুলের রয়েছে বিশেষ কিছু ঔণধী গুণাগুণ যা আমাদের দেহ, ত্বক ও চুলের বিভিন্ন রোগ নিরাময় ও প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ জবা ফুল ত্বক ও চুলকে সুস্থ রাখতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বকের যত্নে হিবিস্কাস: জবা ফুলের অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট ধুলো-ময়লা ও সূর্যের অতিবেগুণি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এটি নিয়মিত ব্যবহারে ব্রণ কমে, বয়সের ছাপ দূর করে ফিরিয়ে আনে ত্বকের উজ্জ্বলতা। ত্বকের লাবণ্য ও তারুণ্যের ছোঁয়া ধরে রাখতে জবা ফুলের তুলনা নেই।

চুলের যত্নে হিবিস্কাস: জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ যা নতুন করে চুল গজাতে ও দুর্বল ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। এতে চুল পড়ার সমস্যা কমে এবং সেই সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে।

ছবি ও লেখা : অজিত রবিদাস