০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ধুতরা ফুল । ছবিঃ অজিত রবিদাস

ধুতরা ফুল । ছবিঃ অজিত রবিদাস
রাতের অন্ধকারে মাঠের নিস্তব্ধতা ভেদ করে ফুটে থাকা ধুতরা ফুল- প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের এক অপূর্ব দৃশ্য । ছবিঃ অজিত রবিদাস

ধুতরা বাংলাদেশের একটি পরিচিত উদ্ভিদ। গ্রামবাংলার পথের ধারে, বনের ঝোপঝাড়ে অনাদরে-অবহেলায় এ গাছ বেড়ে ওঠে।
এ গাছের পাতা, ফল, বীজ ও শিকড় নানা ভেষজ চিকিৎসায় কাজে লাগে। ধুতরাগাছ বিভিন্ন পতঙ্গ ও বন্য প্রাণীর খাদ্য ও আশ্রয়স্থল। আমাদের প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে এ গাছের অবদান কিন্তু ফেলে দেওয়ার মতো নয়!

ধুতরার বৈজ্ঞানিক নাম Datura Stramonium । গাছ হয় ঝাড়ের মতো। ধুতরার ফুল দেখতে বেশ সুন্দর। বর্ষাকালে ফুল ফোটা শুরু হয়, হেমন্তকাল পর্যন্ত গাছে ফুল দেখা যায়। গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে, দেখতে লম্বাকৃতির। ধুতরার ফল গোলাকার, গায়ে ছোট-ছোট কাঁটা থাকে।

লেখা ও ছবিঃ অজিত রবিদাস