০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এক টুকরো ঘুম, এক ফোঁটা ভালোবাসা

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝলমলে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে আরেকটি বাস্তবতা যা এই ছবিতে দৃশ‍্যমান। দিনের বেলায় যে সৈকত লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে আনন্দ উল্লাসে, রাত নামলেই তার কোনো এক কোণে ফুটপাতে আশ্রয় নেয় পথশিশু। মাথার নিচে নেই বালিশ, গায়ে নেই উষ্ণ কম্বল তবুও এই পথশিশুরা দেয় শান্তির ঘুম।

পথশিশুর আরামের ঘুমে পাশে নিশ্চিন্তে শুয়ে আছে একটি কুকুর। মানুষের ব্যস্ততা, অবহেলা আর বৈষম্যের এই পৃথিবীতে প্রাণীটির সঙ্গ যেন হয়ে উঠেছে শিশুটির সবচেয়ে আপন আশ্রয়। তাদের মধ্যে নেই ভাষা, নেই কোনো স্বার্থের সম্পর্ক; আছে শুধু নীরব মমতা আর নিরাপত্তার এক অদৃশ্য বন্ধন।

ছবিটি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, সহমর্মিতা ও সঙ্গ কখনো কখনো মানুষের কাছ থেকে নয়, পাওয়া যায় এক নির্বাক প্রাণীর কাছ থেকেও। আর প্রশ্ন জাগে, যে শিশুটি আজ ফুটপাতে ঘুমাচ্ছে, তার জন্য আমাদের সমাজের দায় কতটুকু?

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা হতে ছবিটি তুলেছেন ষাটমাকন্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ এমরান আহমদ