আকাশপথে সিলেটের প্রবেশদ্বার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। প্রবাসী অধ্যুষিত সিলেটের সঙ্গে বিশ্বের নানা দেশের এক গুরুত্বপূর্ণ সংযোগ সেতু।
প্রতিদিন অসংখ্য যাত্রী স্বপ্ন, আশা আর ভালোবাসার গল্প নিয়ে এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। কেউ প্রিয়জনের কাছে ফিরছেন, কেউ আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। বিদায়ের আবেগ আর আগমনের আনন্দ, দুই অনুভূতিরই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিমানবন্দর।
আধুনিক সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের অর্থনীতি, পর্যটন এবং প্রবাসী যোগাযোগকে আরও সমৃদ্ধ করছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর সিলেটের গর্ব, যা প্রতিনিয়ত বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করে চলেছে।
লেখা ও ছবিঃ এমরান আহমদ।
