প্রখর রোদের তাপে ঝলসে ওঠা আকাশের নিচে, দিগন্তজোড়া সবুজে মোড়া হাওর আজ যেন এক জীবন্ত কাব্য। মাঠজুড়ে মানুষের নিরলস পরিশ্রম, ঘামে ভেজা শরীর, তবু চোখে অদম্য স্বপ্ন। সেই ঘামই একসময় রূপ নেয় সোনালি ধানে, আর সেই ধানেই ভরে ওঠে আমাদের ভাতের থালা, আমাদের জীবনের নিশ্চয়তা।
এ দৃশ্য শুধু ফসল তোলার নয় বরং এ এক সংগ্রামের গল্প, আশা বুনে যাওয়ার গল্প এবং প্রাপ্তির আনন্দ।
হাওরের এমন দৃশ্য বলে দেয় “খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি”।
লেখা ও ছবি: খোর্শেদ আলম
