ধুতরা বাংলাদেশের একটি পরিচিত উদ্ভিদ। গ্রামবাংলার পথের ধারে, বনের ঝোপঝাড়ে অনাদরে-অবহেলায় এ গাছ বেড়ে ওঠে।
এ গাছের পাতা, ফল, বীজ ও শিকড় নানা ভেষজ চিকিৎসায় কাজে লাগে। ধুতরাগাছ বিভিন্ন পতঙ্গ ও বন্য প্রাণীর খাদ্য ও আশ্রয়স্থল। আমাদের প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে এ গাছের অবদান কিন্তু ফেলে দেওয়ার মতো নয়!
ধুতরার বৈজ্ঞানিক নাম Datura Stramonium । গাছ হয় ঝাড়ের মতো। ধুতরার ফুল দেখতে বেশ সুন্দর। বর্ষাকালে ফুল ফোটা শুরু হয়, হেমন্তকাল পর্যন্ত গাছে ফুল দেখা যায়। গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে, দেখতে লম্বাকৃতির। ধুতরার ফল গোলাকার, গায়ে ছোট-ছোট কাঁটা থাকে।
লেখা ও ছবিঃ অজিত রবিদাস
