মসজিদে নামাজ শেষে শিরনী বিতরণ একটি ঐতিহ্যবাহী প্রথা, যা সাধারণত বরকত ও আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, বিশেষ করে মানত পূরণ বা বিশেষ উপলক্ষে। যদিও ইসলামে “শিরনী” নামে কোনো বিশেষ পরিভাষা নেই, তবে এটি সাদকা বা দান হিসেবে গণ্য হয়, যা অভাবীদের মধ্যে বিতরণের মাধ্যমে সওয়াব অর্জনের একটি মাধ্যম। এই প্রথাটি এখন অনেকটাই বিলুপ্তির পথে, তবে অনেক স্থানেই এখনো এটি প্রচলিত আছে।
দোহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে শিরনী বিতরণের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন আফজাল হোসেন রুমেল
