বড়লেখায় রূপায়ন নাট্য দলের আহবায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 197
মৌলভীবাজার জেলার বড়লেখার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন রূপায়ন নাট্য দলের ০৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১১ অক্টোবর (শনিবার) রাত ৮ টায় স্থানীয় হাটবন্দ গ্রামের নাট্যকর্মী খোকন পালের বাসায় সংস্কৃতিকর্মী লক্ষণ পালের সভাপতিত্বে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যযোদ্ধা সিলেট’র সভাপতি নাট্যজন ও সংগীত শিক্ষক তপন চৌধূরী এবং সাধারণ সম্পাদক নাটজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নাট্যকর্মী খোকন পালকে আহবায়ক এবং নাট্যকর্মী মনিরুজ্জামানকে সদস্য সচিব করে সংগঠনের ০৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন-আহবায়ক-নাট্যকর্মী হালিমাতুন সাদিয়া লিলি, সদস্য নাট্যজন সুপ্রিয় দাস, নাট্যজন বনমালী আচার্য্য, নাট্যকর্মী প্রজেশ দত্ত এবং সংস্কৃতিকর্মী লক্ষণ পাল।
সভায় অদ্য হতে আগামী ০৩ মাসের মধ্যে আহবায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
























