১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

কুলাউড়া উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 275
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, মৌলভীবাজারের আয়োজনে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ“।এ উপলক্ষে সোমবার (০৬ অক্টোবর) সোমবার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ শাকুরুল হক। পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রাত্তুষা দাস অর্ণি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, আজকের শিশুরা আগামী দিনে দেশের কর্ণধার হবে এবং দেশের নেতৃত্ব দেবে। একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ পেতে হলে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।শিশুদের মানসম্মত শিক্ষা ও সুন্দরভাবে বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারে। অভিভাবকের উচিত শিশুদের প্রতি বন্ধুসুলভ আচরণ করা, সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া, পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং তাদের প্রতিভাকে উৎসাহিত করা।

নুসরাত খানম নওশীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার, সমাজসেবক ও জেলা বিএনপির সদস্য মো: ফকরুল ইসলাম, সমাজসেবক ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো: ইয়ামীর আলী, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সমাজসেবক ও জেলা এনসিপির সমন্বয়ক এহসান জাকারিয়া, সমাজসেবক ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিয়া শিশির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল সরকার।শিশুদের মধ্যে বক্তব্য রাখেন তাওফিকা মুজাহিদ, তানজিম আহসান ইরাম।

ষাটমাকন্ঠ/মহি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫