০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন মিশা সওদাগর

অনলাইন ডেস্ক::
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 337
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চলচ্চিত্রপাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। প্রিয় এই মানুষের দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশে ভক্তরা দোয়া করছেন।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরও এই দোয়ার আহ্বানে শামিল হয়েছেন। জানা যায়, প্রায় ১০ দিন আগে নায়িকা রোজিনার কাছ থেকে প্রথমবার তিনি কাঞ্চন;র অসুস্থতার খবর পান। খবরটি শুনে তিনি ভীষণ ব্যথিত ও চিন্তিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে লন্ডনে অবস্থানরত কাঞ্চন ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, খোঁজখবর নেন এবং আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

তবে তখন পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল বিষয়টি যেন জনসম্মুখে প্রকাশ না করা হয়। পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে মিশা সওদাগর চুপ থাকলেও, ভেতরে ভেতরে তিনি দোয়া ও চিন্তায় ডুবে ছিলেন।

পরে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার বিষয়টি পরিবার আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করলে, মিশা সওদাগর আর দেরি করেননি। তিনি তাৎক্ষণিকভাবে শিল্পী সমিতিতে জরুরি মিটিং আহ্বান করেন। সেখানে উপস্থিত শিল্পী, কলাকুশলী ও অভিনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন—“ইলিয়াস কাঞ্চন শুধু একজন নায়ক নন, তিনি আমাদের গর্ব, আমাদের প্রেরণা। তাঁর অসুস্থতার খবরে আমরা সবাই ভীষণ ব্যথিত। তাই সবাইকে আহ্বান করছি, আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহর কাছে মিনতি করুন, যেন আমাদের প্রিয় মানুষটি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।”

শিল্পী সমিতির সভায় উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন মিশা সওদাগর

আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫