০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ন্যান্সির কণ্ঠে সাবিনা ইয়াসমীনের গান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 201
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জীবন নৌকা’ সিনেমায় সাবিনা ইয়াসমীন গেয়েছিলেন ‘তুমি তো এখন আমারই কথা ভাবছো’ গানটি। আলম খানের সহধর্মিণী গুলবানু খানের লেখা ও আলম খানের সুর করা গানটি দারুণ জনপ্রিয় হয়। এবার সাবিনা ইয়াসমীনের গাওয়া সেই গান নতুন করে কণ্ঠে তুললেন নাজমুন মুনিরা ন্যান্সি। নতুন করে সংগীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার।

ন্যান্সির গাওয়া গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন শেখ সাদি ও প্রথমা দাশ। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে ১ অক্টোবর প্রকাশ পেয়েছে গানের ভিডিওটি।

এবারই প্রথম নয়, এর আগেও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। ন্যান্সি জানিয়েছেন, শুধু অনুষ্ঠানেই নয়, ছোটবেলা থেকে সাবিনা ইয়াসমীন, রুনা লায়লাদের গান শুনে ও গেয়ে বেড়ে উঠেছেন তিনি। জানা গেছে, আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান নতুন করে গাওয়ার পরিকল্পনা রয়েছে ন্যান্সির। পর্যায়ক্রমে সেই গানগুলোও প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ন্যান্সির কণ্ঠে সাবিনা ইয়াসমীনের গান

আপডেট সময় : ০৬:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫