সংবাদ শিরোনাম ::
ডাকসু নির্বাচন নিয়ে ক্ষোভ, আবিদের দাবি ‘প্রহসনমূলক ফলাফল’
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 211
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
আবিদ তার পোস্টে লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’
ইতোমধ্যে প্রকাশিত বেশ কয়েকটি হলের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এগিয়ে রয়েছেন।
ষাটমা/এমরান/ডেস্ক
























