১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে অস্কারের পথে ‘আ থিং অ্যাবাউট কাশেম’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 154

‘আ থিং অ্যাবাউট কাশেম’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অলটারনেটিভ স্পিরিট শাখায় গ্র্যান্ড প্রাইজ জিতেছে বিজন ইমতিয়াজ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এই আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন মানে অস্কারের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিছু শর্তপূরণ সাপেক্ষে অস্কারে সাবমিট করা যাবে বাংলাদেশের এ সিনেমা।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির মূল গল্প মানুষের অন্তর্নিহিত ভিন্ন সত্তা নিয়ে। কাশেম যখন তার ভেতরের ভিন্ন সত্তাকে আবিষ্কার করে, তখন তার জীবনে যে তোলপাড় অবস্থার শুরু হয় এবং সেটাকে সে কীভাবে নিয়ন্ত্রণ করে, তা-ই দেখা যাবে সিনেমায়। অন্যান্য চরিত্রে রয়েছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু, তনুশ্রী কারকুন প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন নুহাশ হ‌ুমায়ূন। গল্প লেখায় তাঁর সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন নিজেও। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হ‌ুমায়ূন।

নির্মাতা বিজন ইমতিয়াজ বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবসাী। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন। সিনেমার প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘অস্কার কোয়ালিফাইং উৎসবে অনেক সিনেমাই যায়, তবে সেখানে গ্র্যান্ড প্রাইজ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, বাংলাদেশি সিনেমার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে শর্টফিল্ম পাঠানো এবং সেখানে লবিং করা, বিশেষ করে, একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে জমা দেওয়ার জন্য এজেন্সির সঙ্গে লবিং করার জন্য অনেক সময় সিনেমার বাজেটের চেয়েও বেশি অর্থের প্রয়োজন হয়। সে হিসেবে বাংলাদেশ থেকে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণের পরে সেটা যখন অস্কার কোয়ালিফাইং উৎসবে হাজার হাজার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে বেস্ট অ্যাওয়ার্ড পায়, তখন বলাই যায়, আমাদের অনেক কিছু পাওয়া হয়ে গেছে।’

আ থিং অ্যাবাউট কাশেম নির্মিত হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনের ব্যানারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে অস্কারের পথে ‘আ থিং অ্যাবাউট কাশেম’

আপডেট সময় : ০৬:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫