০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

পরিচালক সমিতির নতুন সভাপতি শাহীন সুমন, সাধারণ সম্পাদক টুটুল

পরিচালক সমিতির নির্বাচন, দায়িত্বে নতুন নেতৃত্ব

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 380
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দিন পর নতুন নেতৃত্ব পেলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শুক্রবার (৯ মে) রাত সাড়ে সাতটায় রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

নতুন মেয়াদে পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তিনি ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল, তিনি পেয়েছেন ১৮০ ভোট।

নির্বাচনে বিভিন্ন পদে আরো যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সহ-সভাপতি পদে আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া মুস্তাফিজুর রহমান মানিক নির্বাচিত হন৷

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিচালক সমিতির নতুন সভাপতি শাহীন সুমন, সাধারণ সম্পাদক টুটুল

পরিচালক সমিতির নির্বাচন, দায়িত্বে নতুন নেতৃত্ব

আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫