০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Logo সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, ২৬ উদ্যোক্তাকে সনদ প্রদান Logo বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার Logo বড়লেখার খাসিয়াপুঞ্জিতে অসহায় পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা

গারো ভাষার মেটাল গান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 388

হিভক্ল ব্যান্ডের সদস্যেরা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গারো ভাষায় হেভি মেটাল গান আনল হিভক্ল। গারো সম্প্রদায়ের ব্যান্ডটি ‘জাঙ্গী থাঙ-আনী’ শিরোনামের এই গানটি প্রকাশ করেছে গত সোমাবার। হিভক্ল জানিয়েছে, তাঁদের ইংরেজি গান ‘ক্রিপটিক ম্যাজিক’ গারো ভাষায় ভাষান্তর করা হয়েছে।

‘জাঙ্গী থাঙ-আনী’ গানে কখনো সুখ, কখনো বা দুঃখ, কখনো ক্ষোভ-হতাশা, কখনো মৃদু আশার কথা তুলে ধরা হয়েছে। ইলেকট্রিক গিটার, বেজ গিটার ও ড্রামসের ভারী শব্দের সঙ্গে গায়কের কণ্ঠে ক্ষোভ প্রকাশ পেয়েছে।

ঢাকার গারো-অধ্যুষিত এলাকা নদ্দা-কালাচাঁদপুরে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। ব্যান্ডটি এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘এই এলাকায় দৃশ্য ধারণ করার অন্যতম কারণ হলো, গারো তরুণ-তরুণীরা যেন গানটিকে আরও আপন করে নিতে পারে। পাশাপাশি প্রত্যেকের জীবনের সঙ্গে যেন গানটিকে মেলাতে পারে; গানটি যেন গারো তরুণ-তরুণীদের দুঃখ-বেদনা, ক্ষোভ-হতাশা ও আশা-অকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হয়।’

গানটির কথা থেকে শুরু করে রেকর্ডিং, ভিডিও সম্পাদনা, নাচ সবকিছুই গারো তরুণেরা করেছেন। ইংরেজি থেকে গারো ভাষায় গানটি অনুবাদ করেছেন গারো তরুণ দেবাশীষ ইম্মানূয়েল রেমা। ভিডিও সম্পাদনা করেছেন জাজং নকরেক, সাউন্ড রেকর্ডিং ত্রিদীপ প্রাপ্ত রেমা এবং দৃশ্যধারণে সহযোগিতা করেছেন ডোনাল্ড মারাক, প্রভাব ম্রং ও সাব্বির চিছাম। গানটিতে গারো নৃত্য পরিবেশনা করেছে কৃপা রিছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গারো ভাষার মেটাল গান

আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫