০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই

সভাপতি ফরিদ আহমদ, সম্পাদক আহমদ জুলকারনাইন

নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ১২:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 13
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয়ে নজরুল একাডেমী সিলেটের বিশেষ সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য ৬১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বদরুজ্জামান সেলিম। প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। আরও বক্তব্য দেন নজরুল একাডেমীর উপদেষ্টা নাসিম হোসেইন, প্রিন্সিপাল হিমাংশু বিশ্বাস, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু এবং মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত কমিটি এ ধারা আরও বেগবান করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক। সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, এম এ হান্নান, লে. মনিরুল ইসলাম, আশরাফ গাজী, বাবু নিহার রঞ্জন দাস, মিলাদ বড় ভূঁইয়া, তাজউদ্দীন আহমদ মাসুম, মোস্তফা কামাল পাশা মওদুদ, লোকমান আহমদ ও লিটন আহমদ।

প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির সমছু। যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ ও আলতাফ হোসেন সুমন। সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান দ্বীপু ও ইফতেখার আহমদ চৌধুরী সানি। কোষাধ্যক্ষ আশরাফ আরমান। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ইব্রাহিম।

প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজন আহমদ সাজু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুর রহমান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সহ-আইনবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিঠু, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহান আল মাহমুদ খান, আপ্যায়নবিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, সহ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. শফিক নূর, পাঠাগারবিষয়ক সম্পাদক সোরেজ হোসেন, সহ-পাঠাগারবিষয়ক সম্পাদক রোমাব আহমেদ রাজু, ধর্মবিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রাসেল এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মুন্নি আক্তার।

সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. বদরুজ্জামান সেলিম, অধ্যাপক মোহাম্মদ শফিক, সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার, অধ্যক্ষ ডক্টর দিদার চৌধুরী, খলিলুর রহমান খোকন, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সৈয়দ শাফেক মাহবুব, মাহবুবুল হক চৌধুরী, রেজওয়ান আহমদ, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সেলিম আউয়াল, শামসুল বাসিত শেরো, আমিনুল ইসলাম বাবু, হানিফ আলম চৌধুরী, রায়হান হোসেন খান, অধ্যাপক আবু মুসা তারেক, এনামুল কুদ্দুস চৌধুরী, ফয়সাল ইউসুফ, শামসুল আহমদ সাঈদ, এম. টি. জাহেদ, এম এইচ জামিল, জুবায়ের আহমদ জুবের, সি এম আব্দুল্লাহ আরিফ, মাজহারুল ইসলাম মেনন, এ টি এম বেলায়েত হোসেন এবং ফারুক হাসান।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীরা জাতীয় সংগীত ও নজরুলসংগীত পরিবেশন করেন। এতে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সভাপতি ফরিদ আহমদ, সম্পাদক আহমদ জুলকারনাইন

নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ১২:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬