১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 22
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকায় রয়েছেন জাইমা রহমানও।

এ বিষয়ে জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত সাফল্যের খবর ভাগাভাগি করতে চাই। আমার দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”

জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। এর মধ্যে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। এই তিনটি ধাপে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী আইনজীবী হিসেবে সনদ লাভের যোগ্যতা অর্জন করেন।

সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

আপডেট সময় : ০৮:০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬