০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিক্রির আগে শেষবারের মতো যত্ন আর আদর

কোরবানির হাট মানেই শুধু পশু কেনাবেচা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে খামারিদের দীর্ঘদিনের পরিশ্রম, যত্ন আর এক অদৃশ্য মায়ার বন্ধন। বছরের পর বছর লালন-পালন করা পশু হাটে নিয়ে আসেন তারা নানা আশা ও স্বপ্ন নিয়ে। ক্রেতারাও শুধু দাম নয়, পশুর প্রতি সেই যত্ন ও ভালোবাসাকেও গুরুত্ব দেন।

সম্প্রতি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গরুর বাজারে এমনই এক আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী আফজাল হোসেন রুমেল। ছবিটিতে ফুটে উঠেছে কোরবানির হাটের প্রাণচাঞ্চল্যের পাশাপাশি মানুষ ও পশুর মধ্যকার মায়ার এক নীরব গল্প।