০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন Logo প্রাথমিক শিক্ষা পদক/ জুড়ীর অনিক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত Logo জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা Logo ফ্রী-ফায়ার গেম নিয়ে সংঘর্ষ, আহত ২ Logo শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম Logo ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে দূর্জয়-মোস্তাকিম Logo বিসিবি নির্বাচনে বিনা ভোটে আসছেন ৪ পরিচালক, জমজমাট লড়াই ক্লাব ক্যাটাগরিতে Logo জুড়ীর বেলাগাঁও-কন্টিনালা নদী ভাঙন রোধে চলমান কাজ পরিদর্শনে এমপি নাসির উদ্দিন আহমেদ Logo কমলগঞ্জে বজ্রপাতে একজন চা-শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ Logo স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

জলে ভাসা জীবন। ছবিঃ এমরান আহমদ

হাঁসের পালকের বিশেষ গঠন তাদের শরীরে বাতাস আটকে রাখে, আর প্রাকৃতিক তেলের আবরণ পানি ছুঁতে দিলেও ভিজতে দেয় না। জালের মতো পায়ের পাতাগুলো পানিকে ঠেলে এগিয়ে নেয় তাদের, ঠিক যেন ছোট্ট কোনো নৌকার দাঁড়। তাই মুক্ত জলরাশিতে তারা ভেসে চলে এতটাই স্বাভাবিক সৌন্দর্য, যেন জলই তাদের আপন ঠিকানা।

গ্রামের পুকুর, বিল কিংবা শান্ত জলাশয়ে হাঁসের এই মায়াবী জলকেলি শুধু চোখে নয়, হৃদয়েও রেখে যায় প্রশান্তির ঢেউ। প্রকৃতির এমন ছোট ছোট দৃশ্যই আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য খুব অল্প কিছুর মাঝেই লুকিয়ে থাকে।

ছবি ও লেখা: এমরান আহমদ