০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঢাকায় গাইবেন জুনুনের আলী আজমত

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 138

শিল্পী আলী আজমত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে গাইবেন এই গায়ক।

এই শিল্পী ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামে আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। এরপরও বিভিন্ন সময় ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করেছেন আজমত।

এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’। প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারহাদ রাকিব বলেন, ‘আলী আজমতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে অনেক আগেই, আমরা অনুমতি নিতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছি। সেটা প্রক্রিয়াধীন আছে।’

এর আগে আলী আজমত ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোক ফেস্টে। রাকিব বলেন, ‘প্রায় ছয় বছর পর তিনি আবার আসছেন, জুনুন ব্যান্ড তো খুব কম পারফর্ম করে, তাই আলী আজমত তার সোশ্যাল সার্কাস নিয়েই একক কনসার্টগুলো করে থাকেন।’

কনসার্টের টিকিটের দাম এখনো ঠিক করেনি আয়োজক প্রতিষ্ঠান। অনুমতি পাওয়ার পর কনসার্টের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রাকিব।

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘সাইওনি’, ‘জাজবা-ই-জুনুন’, ‘সায়িন’, ‘খুদি’।

প্রতিষ্ঠার পর থেকে আলী আজমতের ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানে প্লেব্যাক করেন তিনি। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুটি গানে কণ্ঠ দেন আলী আজমত ।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় গাইবেন জুনুনের আলী আজমত

আপডেট সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫