০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই

ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 11
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২৬’। গত ১৪ ও ১৫ এপ্রিল জেলার একটি অভিজাত হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মহসিন আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ছাত্রশিবিরের কর্মীদের আদর্শিক জ্ঞান ও নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।”

দুই দিনব্যাপী এই সাথী শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন স্তরের সাথীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক দারস, সাংগঠনিক কর্মশালা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির ওপর বিশেষ সেশন পরিচালিত হয়। বক্তারা মানবাধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সাথীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সফল শিক্ষাশিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই

ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন

আপডেট সময় : ০৮:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬