০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক Logo এসএসসি ও সমমানের ফলাফল ১০ আগস্ট

নারীদের ওপর কোনো সহিংসতা বরদাশত করা হবে না: জাতীয় নাগরিক পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 143
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের ওপর কোনো সহিংসতা বা নিপীড়ন বরদাশত করা হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নারীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি।

বিবৃতিতে রাজনৈতিক দলটি বলেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে হয়রানি করেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী। শাহবাগ থানায় গ্রেপ্তার থাকা অবস্থায়ও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপরও অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মামলা প্রত্যাহারে ভুক্তভোগীকে নানা চাপ দেওয়া হয়। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়, মাগুরায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া অনলাইনে জাতীয় নাগরিক পার্টির নারী নেতারা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নারী নেতা-কর্মীরা পতিত ফ্যাসিবাদীদের মাধ্যমে প্রতিনিয়ত সাইবার হয়রানির শিকার হচ্ছেন।

নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ধরনের নিপীড়নের ঘটনা জনপরিসরে নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে তুলে ধরে। নারীদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এনসিপি সর্বদা বদ্ধপরিকর। নারীদের ওপর কোনো সহিংসতা কিংবা নিপীড়ন বরদাশত করবে না এনসিপি।

নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোয় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি বলেছে, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারীদের ওপর কোনো সহিংসতা বরদাশত করা হবে না: জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় : ০৭:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫