০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ Logo মসজিদে ঢুকে ফজরের নামাজরত মুসল্লিকে হ’ত্যা, আটক ১ Logo আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান Logo ম্যারাথনে লুঙ্গি পরে অংশ নেন মফজুল মিয়া Logo বড়লেখায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন Logo তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার Logo জাতিসংঘে অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী Logo সাবেক ফর্মুলা ওয়ান চালক ও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন আলেসান্দ্রো জানার্দি মারা গেছেন Logo সারাদেশের থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 32
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল গফুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মরিয়ম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে মরিয়ম মারা যায়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬