১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন Logo বাবাকে কুপিয়ে হাসপাতালে নিয়েই উধাও ছেলে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু Logo দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন নেইমার Logo কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন Logo অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ল কেপ ভার্দে Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম

অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 323
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন নেই এবং নিবন্ধন সনদ নবায়ন করেনি এমন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন করা ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কেউ তা করলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ অবস্থায় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জরুরিভিত্তিতে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরও জরুরিভিত্তিতে সনদ নবায়নের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

আপডেট সময় : ০৭:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫