১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 24
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান সরকার শিক্ষার প্রকৃত উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখাই এর প্রতিফলন। শিক্ষার মূল ভিত্তিই হচ্ছে প্রাথমিক স্তর। আর এইজন্য প্রাইমারি শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১২ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে এম জুবায়ের আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান ও ছয়ফুল হক এবং সহকারী শিক্ষক সাবলু মিয়া, মনির হোসেন, মমতাজ বেগম, আব্দুস শহীদ ও সজল সরকার প্রমুখ।

মতবিনিময় সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তারা জানান, সারা দেশে ৩৫ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে বড়লেখা উপজেলায় প্রায় ৮০টি প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। প্রধান শিক্ষকের সংকটের কারণে বিদ্যালয় পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এছাড়া উপজেলার কয়েকটি বিদ্যালয় জনসাধারণের দখলে থাকায় শ্রেণি কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছে। শিক্ষকরা সরকার গঠনের পর নতুন পে-স্কেল ঘোষণার উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

তারা আরও বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা শার্ট, প্যান্ট ও জুতা পাবে। আগামী মাসে এ কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বড়লেখা প্রাথমিক শিক্ষক সমিতির মালিকানাধীন জায়গার একটি অংশ ভরাট করে সেখানে একটি হলরুম নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান অতিথির কাছে অনুরোধ জানান শিক্ষক নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ

আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬