১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসান কম্পিউটার ইনস্টিটিউটের একক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান

বড়লেখায় ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 289
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মেধা যখন সঠিক স্বীকৃতি পায়, তখন তা আরও দীপ্ত হয়ে সমাজকে আলোকিত করে।” এ মূলমন্ত্রকে ধারণ করে বড়লেখায় অনুষ্ঠিত হলো এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠান। সম্প্রতি হাসান কম্পিউটার ইনস্টিটিউটের একক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমেদ। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক বিলাল আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে হাসান কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান তাহাদার সাজু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের কৃতিত্ববান শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির রূপকার। কেবল ভালো ফলাফলে সীমাবদ্ধ থাকলেই চলবে না, তাদের নৈতিকতা, চরিত্র ও আধুনিক প্রযুক্তি জ্ঞানেও হতে হবে অগ্রগামী। এই সম্মাননা হবে তাদের স্বপ্নযাত্রার নতুন অনুপ্রেরণা।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন হাজি শামসুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ ও সহ-কারি শিক্ষক খালেদ আহমদ, দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক   বদরুল হক, লুৎফুর রহমান, শুভ্র কান্তি সেন, সাইফুল ইসলাম এবং গাংকুল সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ষাটমাকন্ঠ পত্রিকার দক্ষিণভাগ ইউপি প্রতিনিধি অজিত রবিদাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ-প্লাস কোনো সাধারণ কাগুজে গ্রেড নয়, এর ভেতরে লুকিয়ে থাকে পরিবারের ত্যাগ আর শিক্ষকের নিরলস পরিশ্রমের প্রতিফলন। একজন প্রকৃত শিক্ষার্থীর মূল পরিচয় শুধু পরীক্ষার ফল নয়, বরং তার মানবিক গুণাবলি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতাই হবে তার বড় পরিচয়। বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য, আর সেই যোগ্যতাই ভবিষ্যতে দেশকে এগিয়ে নেবে।

এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন জাহিদুল ইসলাম, গালিব, বর্ষা রানী কালওয়ার, খাদিজা জান্নাতসহ আরও অনেকে। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা তাদের জীবনে এক বিশেষ মুহূর্ত হিসেবে জায়গা করে নিল। এটি তাদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন পূরণের পথে সাহসী করে তুলবে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। করতালির ধ্বনি ও আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় এ মহতী আয়োজন, যা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার হৃদয়ে ছড়িয়ে দেয় অনুপ্রেরণার সুর।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসান কম্পিউটার ইনস্টিটিউটের একক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান

বড়লেখায় ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫