০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্থানীয়দের কাছে পরিচিত, বৈজ্ঞানিকভাবে অজানা

বন্য আঙুরের দেখা মিলেছে জুড়ীর লাঠিটিলায়

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 358
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের পাহাড়ি টিলা বেষ্টিত বনাঞ্চল ও ছায়াঘেরা অনাবাদি জমিতে সম্প্রতি একধরনের বুনো লতার ফলন লক্ষ্য করা গেছে। ফলটির গঠন ও গুচ্ছাকারে ধরার ধরন অনেকটাই আঙুরের মতো হওয়ায় স্থানীয়রা একে ‘বন্য আঙুর’ নামে চিনে থাকেন। গাছে ঝুলে থাকা এই ফল সাধারণত গাঢ় সবুজ রঙের এবং দেখতে বেশ আকর্ষণীয়।

এই ফল মূলত একটি বুনো লতায় ধরে, যা বর্ষা ও শরৎকালে ফুল ও ফল ধারণ করে। স্থানীয়দের কাছে এই ফল নতুন কিছু নয় বহু বছর ধরেই তারা এটি দেখে আসছেন। তবে বৈজ্ঞানিকভাবে এর পরিচয়, উপযোগিতা বা ক্ষতিকর দিক সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও দ্বিধার শেষ নেই।

স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া, যিনি মাঝেমধ্যে বনাঞ্চলে যান, তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই ঝোপঝাড়ের মাঝে এই ফল দেখে আসছি। মজা করে মাঝে-মধ্যে খেয়েও ফেলেছি। স্বাদে হালকা টক-মিষ্টি ধরনের। তবে কখনো পাকা অবস্থায় খাওয়া হয়নি। এখন কেউ তেমন একটা খায় না, অনেকে এটিকে বিষাক্ত মনে করে ভয় পায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, স্থানীয়ভাবে একে ‘বন্য আঙুর’ বলা হলেও এর সঠিক বৈজ্ঞানিক পরিচয়, পুষ্টিগুণ বা খাওয়ার উপযোগিতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অনেক বুনো ফল দেখতে আকর্ষণীয় হলেও বিষাক্ত হতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে কৃষি বিভাগ ও বন বিভাগের যৌথ উদ্যোগে পরীক্ষার ব্যবস্থা নেওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এই ধরনের লতা ও ফল যদি নিরাপদ ও চাষযোগ্য হিসেবে প্রমাণিত হয়, তাহলে তা হতে পারে একটি বিকল্প ফল হিসেবে কৃষিক্ষেত্রে সম্ভাবনাময় সংযোজন। পাশাপাশি, এটি স্থানীয় পর্যটনের জন্যও হতে পারে এক নতুন আকর্ষণ। স্থানীয়দের বিশ্বাস, গবেষণা ও সচেতনতা বাড়ালে এমন অনেক প্রাকৃতিক সম্পদ আমাদের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্থানীয়দের কাছে পরিচিত, বৈজ্ঞানিকভাবে অজানা

বন্য আঙুরের দেখা মিলেছে জুড়ীর লাঠিটিলায়

আপডেট সময় : ০৫:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫