দিনশেষে হাকালুকি হাওরে নেমে আসে সোনালি সূর্যাস্তের অপূর্ব রং। কাজকর্ম শেষ করে বাড়ির পথে ফিরছেন এক স্থানীয় বাসিন্দা। হাওরের বিস্তীর্ণ জলরাশিতে সূর্যের শেষ আলো যেন আঁকে শান্ত ও মুগ্ধকর এক সন্ধ্যার দৃশ্য। প্রকৃতির এমন অনন্য সৌন্দর্য হাওরপাড়ের মানুষের দৈনন্দিন জীবনে যোগ করে এক আলাদা প্রশান্তি। ছবিটি মৌলভীবাজারের হাকালুকি হাওরের জুড়ী অংশ থেকে তোলা।
লেখা ও ছবি: খোর্শেদ আলম
