এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 5
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এসএসসি/দাখিল- পরীক্ষার্থীদের নিয়ে শহর ছাত্রশিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
রোববার (১৯ এপ্রিল) স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা শহর শাখার উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ।
তিনি এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান। উক্ত আয়োজনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বড়লেখা শহর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও এমদাদুল হক এমাদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজ সভাপতি সাব্বির আহমদ, বড়লেখা শহরের সাহিত্য সম্পাদক মো কলিম উদ্দিন, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, বড়লেখা পৌরসভা সভাপতি ইফতেহাম মাহফুজ প্রমুখ।
























