০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা

বড়লেখা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 55
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সিলেটের আদালতে মামলা দায়ের করেছেন ছাত্রদলের এক নেতা। গত বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এবাদুর রহমান (৩১)। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়। আদালতের বিচারক ফারহানা সুলতানা মামলাটি আমলে নিয়ে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য সিলেটের কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা থানার গ্রামতলা গ্রামের মখলিছুর রহমানের পুত্র মো: সানোয়ার রহমান চৌধুরী (৩০), সিলেট নগরীর নাইওরপুল বঙ্গবীর আবাসিক এলাকার আখলাক আহমদ চৌধুরীর পুত্র রেদওয়ান আহমদ চৌধুরী (৩২), সিলেট জেলার বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউপির ১নং ওয়ার্ডের মো: আবুল কালামের পুত্র মো: আবুল খায়ের (২৯), সিলেট নগরীর শাহপরান থানাধিন ৩৪নং ওয়ার্ডের বহর আবাসিক এলাকার গাজী সালাহউদ্দিন (৩৪), শাহপরান থানাধিন মোহাম্মদপুর আবাসিক এলাকার সফিক উদ্দিন চৌধুরীর পুত্র জামিরুল ইসলাম চৌধুরী (৩২), জৈন্তাপুর থানার হাজারী সেনগ্রাম গ্রামের আজিজুর রহমানের পুত্র ফয়েজ আহমদ (২৪), হবিগঞ্জের নবীগঞ্জ থানার ঘোলডুবা গ্রামের মো: শফিকুর রহমানের পুত্র মো: কাউসার আহমদ (২৪), সুনামগঞ্জের ছাতক থানার পালপুর গ্রামের মো: রুসমত আলীর পুত্র মোহাম্মদ হামিদ (৩৩) ও মৌলভীবাজারের বড়লেখা থানার বর্ণী গণেশরচক গ্রামের নজির আলীর পুত্র মো: ছাদ উদ্দিন (৩৭)।

মামলার সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বাহাদুরপুর গ্রামের মৃত মোঃ নুর উদ্দিনের পুত্র, বর্তমানে সিলেট নগরীর তালতলাস্থ সুরমা টাওয়ারের বাসিন্দা এবং বড়লেখা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এবাদুর রহমান (৩১) এর বিরুদ্ধে কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সংঘবদ্ধভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তাকে চাঁদাবাজ, ছিনতাইকারী, নারীবাজ ও সন্ত্রাসী উল্লেখ করে নানা কটুক্তিমুলক পোষ্ট করা হয়। এর প্রতিবাদ করলেও আসামীরা এসব কর্মকাণ্ড থেকে বিরত না থেকে উল্টো নানা ধরণের হুমকী ধামকী প্রদান করে। এর প্রেক্ষিতে বাধ্য হয়ে তিনি বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-১ এ একটি মামলা দায়ের করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমার মোক্কেলের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক মান মর্যাদা বিনষ্টের পাশাপাশি জীবন হুমকীর মুখে পড়েছে। তাই বাধ্য হয়ে তিনি ১৮৬০ সনের দণ্ডবিধি আইনের ১৫৩(ধ)৫০০/৫০১/৫০৬(২)/৫১১/৩৪ ধারায় আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আদালতে অভিযোগটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিলেট কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

ষাটমাকণ্ঠ / আশফাক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেইসবুকে অপপ্রচারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার মামলা

আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬