০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে ওয়ালমেট-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা-কলম বিতরণ Logo প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 56
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা স্কুল বাজার এলাকায় গ্রামীণ মাটির সড়ক টেকসইকরণে হেরিংবোন বন্ড (এইচবিবি) প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় বুধপাশা বাজারে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের “গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ (এইচবিবি)” প্রকল্পের অধীনে এ কাজটি সম্পন্ন হবে। প্রকল্পের আওতায় বুধপাশা স্কুল বাজারের পেছনের রাস্তার মুখ থেকে মনসুরপুর হয়ে কর্মধা ইউনিয়ন পরিষদের পাকা সড়ক পর্যন্ত প্রায় ১০০০ মিটার রাস্তা এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের দ্বিতীয় পর্যায় (তৃতীয় সংশোধিত) কার্যক্রমের অংশ হিসেবে উক্ত সড়কে ইট বিছানোর জন্য দরপত্র আহ্বান করা হয় এবং এতে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আর আর এন্টারপ্রাইজ’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনকালে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বাড়বে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম

আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬