০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ Logo মসজিদে ঢুকে ফজরের নামাজরত মুসল্লিকে হ’ত্যা, আটক ১ Logo আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান Logo ম্যারাথনে লুঙ্গি পরে অংশ নেন মফজুল মিয়া Logo বড়লেখায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন Logo তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার Logo জাতিসংঘে অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী Logo সাবেক ফর্মুলা ওয়ান চালক ও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন আলেসান্দ্রো জানার্দি মারা গেছেন Logo সারাদেশের থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ বেতারের প্রধান ফটক | ছবি: এমরান আহমদ

বাংলাদেশ বেতারের প্রধান ফটক | ছবি: এমরান আহমদ
বাংলাদেশ বেতারের প্রধান ফটক | ছবি: এমরান আহমদ

বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে। প্রথম দিকে কেন্দ্রটি পুরনো ঢাকায় নাজিমুদ্দিন রোডে একটি ভাড়া করা বাড়িতে (বর্তমানে যেটি শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ) যাত্রা শুরু করে। প্রথম নামকরণ করা হয় “ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র”। পরবর্তীতে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়।রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তানে স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়। যা চট্টগ্রাম বন্দরে নোঙ্গররত একটি জাপানী জাহাজ থেকে শোনা গিয়েছিল এবং তা পুনসম্প্রচার করা হয়েছিল। যুদ্ধের সময় এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত ছিল। ভারী গোলা বর্ষণের কারণে বেতারকেন্দ্রটি কয়েকবার স্থানান্তর করা হয়েছিল।শেষে ২৫শে মে তারিখে কলকাতাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখান থেকে যুদ্ধের বাকি সময় পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হতো। ডিসেম্বর ৬ তারিখে বেতারকেন্দ্রটিকে বাংলাদেশ বেতার নাম দেওয়া হয়।

বাংলাদেশ বেতারের প্রধান ফটকের ছবিটি তুলেছেন এমরান আহমদ