০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল Logo জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ

বড়লেখায় মাদকবিরোধী দিবসে বিজিবির জন-সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 179
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের খলাগাও বাজারে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন উপলক্ষ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরীর দিক নির্দেশনায় বিজিবি বিওসি টিলা ক্যাম্প এই সভার আয়োজন করে। সভায় জনসাধারণের মধ্যে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও বিজিবি বিওসি টিলা ক্যাম্পের নায়েক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউপি সদস্য লিয়াকত আলী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিএনপি নেতা এনামুল হক, সমাজসেবক ইমরান হোসাইন, সাংবাদিক এজে লাভলু, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ প্রমুখ।

এর আগে উপজেলার লাতু সীমান্তবর্তী ক্যাম্পে সকাল ১১টায় বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত।

বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর নুর’র সভাপতিত্বে ও  নায়েক মোঃ আলমগীর হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর শাহাবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যন মো. আকবর আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বড়লেখা প্রেক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রমিজ উদ্দিন।

এছাড়া সভায় আরও বক্ত্যব রাখেন, সাংবাদিক মস্তফা উদ্দিন, হাবিলদার আলমগীর হোসেন সহ স্থানীয় মেম্বার, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, মাদক কারবারিদের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এদের প্রতিরোধ করতে হলে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে। সীমান্তের নিকটবর্তী বাসিন্দারা কোন ধরণের চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশসহ কোনো ধরণের মাদকের সাথে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়। মাদকের সাথে কারো সম্পৃক্ততা রয়েছে জানলেই তা দ্রুত বিজিবি অথবা থানা পুলিশকে জানাতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় মাদকবিরোধী দিবসে বিজিবির জন-সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫