নারী ভোটারদের নিয়ে বড়লেখায় নাসির উদ্দিন মিঠুর পরিবারের নির্বাচনী জনসভা
- আপডেট সময় : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
মৌলভীবাজারের বড়লেখার পৌরসভার ০৬ নং ওয়ার্ডের নারী ভোটারের অংশগ্রহণে মৌলভীবাজার ০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠুর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নারী ভোটারদের সরব উপস্থিতিতে বৈঠকটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। সোমবার বিকেলে পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিমের বাড়িতে এ জনসভা হয়।
জনসভায় উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে ও শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমদ।প্রধান বক্তার বক্তার বক্তব্য রাখেন তার কন্যা সানজিদা আহমদ ফাতেমা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর (৪/৫/৬ নং ওয়ার্ড) ও প্যানেল মেয়র আসমা বেগম, ১/২/৩ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক কাউন্সিলর রুকাইয়া আক্তার রিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদেশকে নিয়ে এদেশের মানুষকে নিয়ে অনেক প্লান করে রেখেছেন।“ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে প্রতিটি পরিবারের হাতে হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবে। আমরা নির্বাচিত হলে দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করে যাব। জনগণের ন্যায্য অধিকার ও আপনাদের সকল চাওয়া-পাওয়া বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।”
নারী ভোটারদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উঠান বৈঠকের মাধ্যমে নারীদের সাথে সরাসরি মতবিনিময় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রেদওয়ান / ষাটমাকন্ঠ

















