একটি দল ফ্যাসিবাদ পূর্ণবাসনের চেষ্ঠা করছে
বড়লেখায় বিএনপির বিজয় র্যালী ও সমাবেশ
- আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 100
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বড়লেখা পৌর শহরে এই কর্মসূচি পালন করা হয়।
বিজয় র্যালি শেষে পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বখত মুসা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারব বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে বেঈমানি করে, মানুষের আশা-আকাঙ্খা ভুলন্ঠিত করে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে বিএনপির বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে।
তারা আরও বলেন,”শহীদ জিয়ার আদর্শ ধ্বংসের জন্য গত ১৭ বছর নানা ষড়যন্ত্র হয়েছে, তবে সফল হয়নি। শত প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সাহসের সঙ্গে রাজপথে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের রক্তচক্ষু দেখাবেন না।”
র্যালীতে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।














