সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন
- আপডেট সময় : ১১:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 2
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও সুশাসনের লক্ষে কাজ করা সংগঠন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কুলাউড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় কুলাউড়ার এক অভিজাত রেষ্টুরেন্টে কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় সুজনের উপজেলা কমিটির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক সুজনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, সাংবাদিক ও সংগঠক ডা. ছাদিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সহ-সভাপতি, বাংলাভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাধারণ সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব রুহেল আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, সহ-সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, প্রচার সম্পাদক ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাহজাহান মিয়া।
আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তর কুলাউড়া প্রতিনিধি মো. আজিজুল ইসলামকে সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. মাহফুজুর রহমান (মাহফুজ শাকিল) কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন সুজনের জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কালবেলার কুলাউড়া প্রতিনিধি মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ সমাজকর্মী মো. আব্দুল মজিদ, নির্বাহী সদস্য ব্যবসায়ী হারুন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক মো. মানজুরুল হক, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ, মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি মো. আলাউদ্দিন কবির, আইনজীবি মো. এবাদুর রহমান, মানবকণ্ঠের কুলাউড়া প্রতিনিধি জসিম চৌধুরী, সাংবাদিক এইচ ডি রুবেল, আজকের দপর্ণের কুলাউড়া প্রতিনিধি নাজমুল বারী সোহেল, কান্ট্রি টুডের কুলাউড়া প্রতিনিধি একেএম জাবের, যায়যায়দিনের কুলাউড়া প্রতিনিধি আব্দুল আহাদ, ব্যবসায়ী শাকির আহমদ, সমাজকর্মী ও সংবাদকর্মী জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম জুয়েল, বশির আল ফেরদাউস, সাইফুল ইসলাম সিদ্দিকী, আশিকুল ইসলাম বাবু, মো. ময়জুল ইসলাম ও আব্দুল মুন্তাকিম ফাহিম। #
ষাটমাকন্ঠ / মহি















