রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- আপডেট সময় : ১১:১৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
পেশাগত উৎকর্ষ, দায়িত্ববোধ ও সমাজে ইতিবাচক প্রভাব রাখার স্বীকৃতি হিসেবে সাংবাদিকতায় রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৬ লাভ করেছেন সাংবাদিক সুবর্ণা হামিদ।
সিলেট মিডটাউন রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে। নানা শ্রেণি-পেশার গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মর্যাদাপূর্ণ মিলনমেলায়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী–এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ জাকির আলী–এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। সূচনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, নেতৃত্ব দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম। রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি রোটারিয়ান মোহাম্মদ জাকির আলী।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হয়।
সাংবাদিকতায় সম্মাননা লাভ করেন উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক সুবর্ণা হামিদ। তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, নারী সাংবাদিকদের সংগঠিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এই স্বীকৃতির পেছনে বিশেষ ভূমিকা রাখে।
চিকিৎসা সেবায় সম্মাননা পান ডা. তানভীরুল আরেফিন, চিফ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ভিক্টোরিয়া হাসপাতাল।
উদ্যোক্তা ও শিল্পখাতে সম্মাননা পান জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘দুধওয়ালা’–এর কর্ণধার তরুণ উদ্যোক্তা শাকিলউজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৬৫, বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ এবং কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ। স্বাগত বক্তব্য দেন ক্লাব ফ্যাসিলিটেটর রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, রোটারিয়ান আমিনুল ইসলাম, মাহবুব লস্কর, ফজল আহমদ সাগর, এডভোকেট জুমারা জাহান চৌধুরী, আয়েশা মনি, ফাতেমা বেগম, সাংবাদিক সুবর্ণা হামিদের মা জাহানারা খানম মিলন, সাংবাদিক সাদিকুর রহমান সাকী, মামুন হোসেন, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি সাংবাদিক শাকিলা ববি, ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী, শামিম আহমদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভা শেষে ক্লাব প্রেসিডেন্ট অতিথিদের ফেলো ডিনারের আমন্ত্রণ জানান এবং আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সম্মাননা প্রাপ্তদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, পেশাগত সততা ও মানবকল্যাণে কাজের স্বীকৃতি হিসেবেই রোটারি এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে, যা সমাজে ইতিবাচক অনুপ্রেরণা জোগায়।


















