কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি গাড়ি উদ্ধার করলো পুলিশ
- আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 27
সম্প্রতি কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লার নির্দেশে বিশেষ অভিযানে কুলাউড়া থেকে চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত চোর চক্রের প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়।
(শনিবার) ৩১ জানুয়ারি সন্ধ্যা থেকে ১ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত টানা এই অভিযানে বিভিন্ন স্থান থেকে গাড়ি গুলি উদ্ধার করা হয় । অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমেদসহ পুলিশের একটি বিশেষ টিম।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পূর্ব শ্রীরামপুর গ্রামের জামাল মিয়া ছেলে
মোঃ মুক্তার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত তিনটি প্রাইভেট কারের মধ্যে একটি নরসিংদী সদর এলাকা থেকে এবং বাকি দুইটি রায়পুরা উপজেলা এলাকা থেকে উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাড়িগুলো উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির শ্বশুরবাড়ি শ্রীমঙ্গলের আউট সিগন্যাল এলাকায়। তিনি মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করতেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির পরিকল্পনাগুলো ওই স্থান থেকেই করা হতো।
এ ঘটনায় চুরি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা । তিনি আরো জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ষাটমাকন্ঠ / মহি উদ্দিন

















