১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সুশাসনের জন্য নাগরিক সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন Logo মৌলভীবাজার-১ আসনে কনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী আব্দুন নুরের ইশতেহার ঘোষণা Logo সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ এসআই আব্দুর রহিম Logo সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ কুলাউড়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন Logo নারী ভোটারদের নিয়ে বড়লেখায় নাসির উদ্দিন মিঠুর পরিবারের নির্বাচনী জনসভা Logo মৌলভীবাজারে নির্বাচনের নিরাপত্তায় বিজিবির ব্যাপক প্রস্তুতি, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন Logo জুড়ীতে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ অনুষ্ঠিত Logo ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ Logo প্রথম গ্র্যামি পাওয়ায় দালাই লামার কৃতজ্ঞতা প্রকাশ Logo জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন ২৮ জন শিল্পী ও কলাকুশলী

রাষ্ট্র সংস্কার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি

মৌলভীবাজার-১ আসনে কনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী আব্দুন নুরের ইশতেহার ঘোষণা

তাহমীদ ইশাদ রিপন :
  • আপডেট সময় : ০৮:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সর্বকনিষ্ঠ সংসদ সদস্যপ্রার্থী আব্দুন নুর তালুকদার তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রাষ্ট্র সংস্কার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে প্রণীত এই ইশতেহারে তিনি এলাকাবাসীর জন্য ছয়টি মূল অঙ্গীকারের পাশাপাশি প্রথম বছরের জন্য ছয়টি সুস্পষ্ট প্রতিশ্রুতি তুলে ধরেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব অঙ্গীকার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের সন্তান আব্দুন নুর তালুকদার তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আদর্শ আসন গড়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। পরে তিনি লিখিত ইশতেহার পাঠ করে শোনান। ইশতেহারে তিনি ঘোষণা দেন, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রথম ৩০ দিনের মধ্যেই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য রেশন কার্ড চালু এবং অসহায় পরিবারগুলোকে পর্যায়ক্রমে পুনর্বাসনের আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের পরিবহনের জন্য বাস্তবসম্মত ও নির্ধারিত ভাড়া কার্যকর করা হবে। পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে নাগরিক অভিযোগ বক্স স্থাপন করে জনগণের মতামতের ভিত্তিতে দ্রুত ও কার্যকর সমস্যা সমাধান নিশ্চিত করা হবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, প্রতি ছয় মাসে জব ফেয়ার আয়োজন করা হবে এবং শিক্ষিত বেকার তরুণদের তালিকা প্রণয়ন করা হবে। একই সঙ্গে মাধবকুণ্ড জলপ্রপাত, পাথারিয়া পাহাড় ও হাকালুকি হাওরকে কেন্দ্র করে পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিক কার্ড চালুর মাধ্যমে চিকিৎসা, শিক্ষা ও খাদ্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এছাড়াও সংসদে নির্বাচিত হলে প্রথম এক বছরের জন্য তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। এর মধ্যে সরকারি সকল অফিসকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে ঘুষ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং টিম সক্রিয় রাখার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য খাতে মানবিক সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে হয়রানি বন্ধ, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু এবং ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি।

জনস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংসদের প্রথম অধিবেশনেই ভেজালকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান চালুর প্রস্তাব উত্থাপনের অঙ্গীকার করেন আব্দুন নুর তালুকদার। এছাড়া বড়লেখা বাজারে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণসহ পরিবেশবান্ধব সবুজ শহর গঠনের পরিকল্পনার কথা জানান তিনি। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সর্বদলীয় শিক্ষা কমিটি গঠন, পাবলিক লাইব্রেরি ও খেলার মাঠ নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আব্দুন নুর তালুকদার বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁর মেয়াদকে ক্ষমতার সময় হিসেবে নয়, বরং ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণের সময় হিসেবে গড়ে তুলবেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্র সংস্কার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি

মৌলভীবাজার-১ আসনে কনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী আব্দুন নুরের ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৮:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬