০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

সৈয়দ বাড়ি জামে মসজিদ: নর্তনের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের অন্তর্গত সুপরিচিত গ্রাম নর্তন তার ঐতিহ্য, ধর্মীয় পরিবেশ এবং সামাজিক গুরুত্বের কারণে বিশেষভাবে পরিচিত। বিশেষ করে নর্তন সৈয়দ বাড়ি এবং মধ্য নর্তন জামে মসজিদ এ জনপদকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়।

নর্তনের মনোরম পরিবেশে অবস্থিত সৈয়দ বাড়ি জামে মসজিদ স্থানীয় মুসল্লিদের অন্যতম প্রধান উপাসনালয়। সুউচ্চ মিনার, নান্দনিক স্থাপত্য এবং শান্ত পরিবেশ মসজিদটিকে করেছে দৃষ্টিনন্দন। প্রতিদিনের নামাজের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নানা কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের স্মৃতি বহনকারী এই এলাকা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক মূল্যবোধের ধারক হিসেবে পরিচিত। সবুজ প্রকৃতির বুকে দাঁড়িয়ে থাকা মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং নর্তনের ইতিহাস ও পরিচয়েরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

লেখা ও ছবি: রেদওয়ান আহমদ রুম্মান