০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

রঙে রঙিন মাকড়সা। ছবি: অজিত রবিদাস

প্রকৃতির এক বিস্ময়কর নির্মাতা হচ্ছে মাকড়সা। ছোট্ট এই প্রাণীটিকে আমরা অনেক সময় ভয় পাই, অথচ এর জীবন ও গঠন সম্পর্কে জানলে বিস্ময়ের শেষ থাকে না।

মাকড়সা আসলে পতঙ্গ নয় এটাই অনেকের অজানা। পতঙ্গদের মতো ছয় পা নয়, মাকড়সার আছে আটটি পা। তাদের দেহও দুই ভাগে বিভক্ত, এবং শরীরে নেই কোনো অ্যানটেনা বা পাখা। এ কারণেই তারা আলাদা এক শ্রেণির সদস্য- অ্যারাকনিডা।

মাকড়সার সবচেয়ে আশ্চর্য দিক হলো তার জাল। এই জাল টানলে অনেক দূর পর্যন্ত প্রসারিত হতে পারে, কিন্তু সহজে ছিঁড়ে না এমনকি এর স্থিতিস্থাপকতা স্টিলের চেয়েও বেশি! আর জালের ওপর হেঁটে চলার সময় তারা নিজেরাই এতে আটকে যায় না। এর পেছনে আছে তাদের পায়ের গঠন ও এক বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্য।

পৃথিবীতে প্রায় ৫০ হাজারেরও বেশি প্রজাতির মাকড়সা রয়েছে। তবে মজার বিষয় হলো তারা দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না। চলাফেরার ক্ষেত্রেও মাকড়সা একেবারেই আলাদা। অন্যান্য প্রাণীর মতো শুধুমাত্র পেশির উপর নির্ভর না করে, তারা ‘হাইড্রোলিক পাওয়ার’ ব্যবহার করে। শরীরের ভেতরের তরলের চাপের মাধ্যমে তাদের পা নড়াচড়া করে যা এক অভিনব প্রক্রিয়া।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাকড়সা আমাদের জন্য উপকারী। তারা অসংখ্য পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। যদি মাকড়সা না থাকত, তবে ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে যেত।

তাই ভয় নয়, বরং মাকড়সাকে দেখা উচিত প্রকৃতির এক নীরব সহায়ক হিসেবে যে নিঃশব্দে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখছে।

লেখা ও ছবি: অজিত রবিদাস