সূর্যের আলো ঝলমল করছে, নিচে ছায়ায় নরম বাতাস, আর ওপরে একজন মানুষ জীবনযুদ্ধের বাস্তবতায় নারিকেল গাছে ঝুঁকছেন। ছবিটি যেন গ্রামীণ জীবনের এক নিঃশব্দ প্রতিচ্ছবি।
বাংলার অনেক গ্রামেই এখনো এমন দৃশ্য দেখা যায়। কেউ নারিকেল বা ডাব পাড়তে গাছে ওঠেন, কেউ গাছের ডাল ছাঁটেন। তাদের হাতে যন্ত্রপাতি নেই, আছে শুধু অভ্যাস, সাহস আর পরিশ্রমের জেদ। এই পরিশ্রমই তাদের দিনের আহার, এই গাছই যেন তাদের জীবনের সিঁড়ি।
সবুজের মাঝে এমন এক মুহূর্তে ধরা পড়েছে মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান। যেখানে ঘামের বিনিময়ে ফুটে ওঠে জীবিকার সৌন্দর্য।
লেখা ও ছবিঃ এমরান আহমদ
