০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. মহিউদ্দিন, কুলাউড়া:
  • আপডেট সময় : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 317
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১ টায় কুলাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার আলিশান হাউজের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জজ মিয়ার মেয়ে। সে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পতিলাসাঙ্গন গ্রামের শাওন রহমানের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

‎সন্ধ্যায় মেয়ের মা কুলাউড়া থানায় অভিযোগ পত্রে উল্লেখ করে বলেন, রোববার সকাল ১১টায় সুমাইয়ার স্বামী শাওন রহমান প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান এবং শাশুড়ি ও পরিবারের সদস্যদের ফোন করে বাসায় আসতে বলেন। তারা বাসায় গিয়ে সুমাইয়াকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, সুমাইয়াকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎‎

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬