০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 98
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলুর সভাপতিত্বে এবং সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক সানজিদা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একসময় সিলেট বিভাগের ক্রীড়া অঙ্গনে কুলাউড়ার ছিল গৌরবময় অবস্থান। সেই সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে উপজেলার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন, ক্রীড়া সংগঠক তোফায়েল আহমদ ডালিম, আলমাছ পারভেজ তালুকদার, হামিদুর রহমান মুরাদ, মুসা আহমদ সুয়েট, নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল ও মহি উদ্দিন রিপনসহ অনেকে।

এছাড়া কুলাউড়ার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাব ও সংগঠনগুলোর মধ্যে ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা বোর্ড, ব্যাডমিন্টন র‌্যাকেট, নেট ও শাটলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬