০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজারে সিএমএফের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খোর্শেদ আলম, ষাটমাকন্ঠ :
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 54
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর আয়োজনে মৌলভীবাজারে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার জেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মী হতে আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক প্রতিনিধি আকবর হোসেন। দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন বিষয়, সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশল ও পেশাগত দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ)-এর সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান, যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি দৈনিক দ্যা ড্যাজলিং ডনের সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিএমএফের সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন এবং সিএমএফের সাবেক সহসভাপতি আশরাফ আলী।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। এ সময় অতিথিরাও অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
আয়োজকরা জানান, সাংবাদিকতার মানোন্নয়ন এবং তরুণ সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে সিএমএফের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬