০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাবিতে ‘Geoscience for Sustainable Development’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

সামিয়া তাসনীম স্বাতী, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 144
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘Geoscience for Sustainable Development’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ সেমিনারের উদ্বোধন করা হয়।

সেমিনারের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণে ভারসাম্য বজায় রাখা জরুরি। প্রকৃত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ না থেকে মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং প্রকৃতির অন্যান্য জীবন্ত উপাদানের অধিকার ও স্বার্থ সমানভাবে বিবেচনায় নিতে হবে।

উপাচার্য আরও বলেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে সমন্বয় না থাকলে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই ভূতাত্ত্বিক সম্পদ ও প্রাকৃতিক পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে তুলতে হবে।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঞা, সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন এবং সদস্য-সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমসহ বিভাগের শিক্ষক, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী পর্ব শেষে সেমিনারে সায়েন্টিফিক সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে ভূতাত্ত্বিক বিজ্ঞান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূতাত্ত্বিক বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ জাতীয় সেমিনারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ভূবিজ্ঞানভিত্তিক গবেষণা, জ্ঞান ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবিতে ‘Geoscience for Sustainable Development’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬