জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
- আপডেট সময় : ০২:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 128
মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি ক্বারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালামীযের প্রচার সম্পাদক এমরান হোসেন, আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম জামাল, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ মকসুদ জুনেদ, পূর্বজুড়ী ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজ আব্দুল হাকিম, সাগরনাল ইউনিয়ন আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খামিছ, উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি হাফিজ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনুদ্দিন আলী ও সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহর সভাপতি মাহবুব আলম আয়াজ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম কামরুল ইসলাম, শহর আল ইসলাহর সহ-সভাপতি জাবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জমির উদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাম উদ্দিন মাসু, উপজেলা আল ইসলাহর দায়িত্বশীল খুরশিদ আলম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার জামাদুল ইসলাম, সদর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিরা।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জুড়ী শিশু পার্কে সমবেত হয়। পরে দুপুর ২টায় আয়োজক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের করা হয়।
র্যালিতে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শানে রচিত বিভিন্ন কবিতার পঙ্ক্তি সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। এ সময় আশেকে রাসুল ছাত্র-জনতার কণ্ঠে বিভিন্ন নাত ও হামদ পরিবেশিত হয়। ‘সালাম সালাম নবী সালাম’, ‘ত্বালায়াল বাদরু আলাইনা’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘বালাগাল উলা বি-কামালিহি’সহ বিভিন্ন নাতের সুমধুর সুরে মুখরিত হয়ে ওঠে জুড়ী শহরের পরিবেশ।
র্যালি শেষে পুনরায় শিশু পার্কে এসে মিলিত হন অংশগ্রহণকারীরা। পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ নজরুল ইসলাম খামিছ এবং দোয়া পরিচালনা করেন আব্দুল আজিজ লতিফি।
















