গণিতে বিশ্বসেরা সামারা শারলিজ এমদাদ, গ্লেনরিচ উত্তরা পরিবারের গর্ব
- আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 106
আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন গ্লেনরিচ উত্তরা’র শিক্ষার্থী সামারা শারলিজ এমদাদ। ২০২৬ সালের মে-জুন সেশনের কেমব্রিজ আইজিসিএসই (Cambridge IGCSE) পরীক্ষায় সাধারণ গণিতে পূর্ণ ১০০ নম্বর অর্জন করে ‘ওয়ার্ল্ড টপার’ (World Topper) হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।
সামারার এই অনন্য অর্জন তাঁর দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং গণিতের প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠার ফল। তাঁর এই সাফল্যের পেছনে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, পাঠদানে আন্তরিকতা এবং পরিবারের অব্যাহত উৎসাহ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গ্লেনরিচ উত্তরা’র পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং জ্ঞানার্জনের প্রতি আগ্রহ, সৃজনশীল চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য। সামারা শারলিজ এমদাদের এই অর্জন সেই শিক্ষাদর্শনেরই একটি উজ্জ্বল উদাহরণ।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে–জুন সেশনের কেমব্রিজ আইজিসিএসই পরীক্ষায় গ্লেনরিচ উত্তরা’র একজন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন। গণিতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বসেরা হওয়ার মাধ্যমে সামারা শুধু নিজের প্রতিষ্ঠানকেই নয়, দেশের শিক্ষাঙ্গনকেও গর্বিত করেছেন।
সামারার এই সাফল্য তাঁর পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য যেমন আনন্দের, তেমনি বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণের একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তাঁর এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।















