০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ক্রিকেট বোর্ডের এজিএম হলেন রাবিদ

ষাটমাকন্ঠ স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 67
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এজিএম হলেন রাবিদ ইমাম। দেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা হাতে গোনা কয়েকজনের মধ্যে অন্যতম রাবিদ। বিসিবির সঙ্গে তার সম্পৃক্ততা প্রায় ২ যুগের। ২০০৫ সাল থেকে ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন।

রাবিদ ইমাম ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট প্রশিক্ষক মোহাম্মদ সালাউদ্দীনের সঙ্গে বিকেএসপির প্রথম ব্যাচের ছাত্র ছিলেন রাবিদ।

বিকেএসপি থেকে পাশ করে ঢাকার ক্লাব ক্রিকেট খেলেছেন কয়েক বছর। তারপর সাংবাদিকতা শুরু করেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের হয়ে ক্রীড়া সাংবাদিকতা করেন বেশ কয়েক বছর। তারপর ২০০৫ সালে যোগ দেন বিসিবিতে। অল্প সময়ের মধ্যেই বিসিবির মিডিয়া ম্যানেজারে দায়িত্ব পান তিনি।

মিডিয়া ম্যানেজার থেকে সিনিয়র মিডিয়া ম্যানেজার, হেড অব মিডিয়া হিসেবেও বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেছেন। অবশেষে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজিএম হয়েছেন।

বিসিবির এজিএম পদে নিয়োগ পেলেও রাবিদ ইমামের কাজের ক্ষেত্র হবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম তৈরির কাজটা তদারকি করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেট বোর্ডের এজিএম হলেন রাবিদ

আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬